
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ২টি বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। শনিবার ভোরে রহনপুর পৌর এলাকার রহমতপাড়ায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ইসমাইল হোসেন জানান, শুক্রবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়ি। শনিবার ভোরের দিকে বাড়ির ছাদের দরজা ভেঙ্গে আমার বাড়িতে প্রবেশ করে।
এ সময় আমার মেয়ে চোরের উপস্থিতি টের পেয়ে আত্নচিৎকার করলে আমাদের ঘুম ভেঙ্গে যায়। পরে বাড়ির কয়েকটি কক্ষ লন্ডভন্ড অবস্থায দেখতে পায়।এ সময় চোরের দল একই কায়দায় প্রতিবেশী শাকিলের বাড়িতে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার, মোবাইল ফোন চুরি করে করে নিয়ে যায়।তার আনুমানিক মূল্য পায় ৬শ লক্ষ টাকা। এ ঘটনায় তারা দুজন যৌথভাবে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান।
রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক ফজলে বারী জানান,আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।।








