সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন

নিউজ ডেস্ক৪ নভেম্বর ২০২৩১ মিনিট পড়া
নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন

নিয়ামতপুর প্রতিনিধি:

সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে শনিবার (৪ নভেম্বর) ৫২ তম জাতীয় সমবায় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে । এবারের প্রতিপাদ্য ” সমবায়ে গড়ছি দেশ-স্মার্ট হবে বাংলাদেশ”।

নিয়ামতপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে সকালে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা(ভারপ্রাপ্ত) তাপস কুমার সরকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির শাখা ব্যবস্হাপক মোসাদ্দেকুর রহমান, বীরমুক্তিযোদ্ধা সুবাস সরকার, বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ প্রমুখ।