সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

রাণীনগরে কৃষি প্রণোদনার সার-বীজ বিতরণের উদ্বোধন

নিউজ ডেস্ক৪ নভেম্বর ২০২৩১ মিনিট পড়া
রাণীনগরে কৃষি প্রণোদনার সার-বীজ বিতরণের উদ্বোধন

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলায় রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের চার হাজার ৩২৫ জন কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিষদ অডিটোরিয়ামে সার ও বীজ বিতরণের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন এমপি আনোয়ার হোসেন হেলাল। এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, জেলা পরিষদ সদস্য জাকির হোসেনসহ অনেকে।

উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক জানান, কৃষি প্রণোদনার আওতায় উপজেলার চার হাজার ৩২৫ জন কৃষককে বিনামূল্যে, শীতকালিন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারি, গম, ভুট্রা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম বীজ ও রাসায়নিক সার দেওয়া হবে।