
ভোলাহাট প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী দল বিএনপির ভোলাহাট উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোসাঃ শাহনাজ খাতুনকে আইসিটি মামলায় গ্রেফতার করেছে ভোলাহাট থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর গেট থেকে তাঁকে গ্রেফতার করে ভোলাহাট থানা পুলিশ। গত ১৫ আগষ্ট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীব বাদি হয়ে ভোলাহাট থানায় আইসিটি আইনে মামলা করেন। ঐ মামলার মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: শাহানাজ খাতুন ৫ নং আসামি।
এসআই মোস্তাফিজুর রহমান জানান, মোসা:শাহনাজ খাতুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ভোলাহাট থানার মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, গ্রেফতারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়।








