সদ্য প্রকাশিত
নওগাঁ

নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ক্লিনিকে জরিমানা

নিউজ ডেস্ক৩১ অক্টোবর ২০২৩১ মিনিট পড়া
নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ক্লিনিকে জরিমানা

নিয়ামতপুর প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে  দুটি ক্লিনিকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে । মঙ্গলবার (৩১ অক্টোবর ) সকালে নিয়ামতপুর সদরে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।  ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মোরশেদ।

আদালত সূত্রে জানা গেছে, নিয়ামতপুর সদরে   অনুমোদনহীন ল্যাব, পরীক্ষা কেন্দ্র, অব্যবস্থাপনার দায়ে নিরাময় ক্লিনিককে ৫৫ হাজার, বন্ধু ডায়াগনস্টিককে ১০ হাজার ও এশিয়া হারবালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ  মোরশেদ বলেন, উপজেলায় বেসরকারি হাসপাতালে (ক্লিনিক) সঠিক চিকিৎসা ব্যবস্থা, মানসম্মত পরিবেশ ঠিক রাখতে বলা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে  সার্বিক ভাবে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহবুব আলম ও ডাঃ প্রণব কুমার সাহা । এছাড়াও অভিযান পরিচালনাকালে থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।