নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে বিপুল উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে পালিত হয়েছে দর্শক জনপ্রিয় টিভি চ্যানেল আর টিভি’র ১৩ বছরে পদার্পণ উৎসব।
মঙ্গলবার বেলা ১২টায় এ উপলক্ষে রাজশাহী সোনাদীঘীর মোড়ে আর টিভি’র কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালীটি মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সোনাদীঘীর মোড়ে এসে শেষ হয়। এরপর রেড ক্রিসেন্ট ভবনে আর টিভি’র কার্যালয়ে ১৩ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়।
র্যালী ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, প্রবীন সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম, রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা কৃষকলীগের সভাপতি রবিউল ইসলাম বাবু, মুক্তিযোদ্ধা আলতাফ উদ্দিন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার তমিজ উদ্দিন, পুলিশ কমিশনারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলমসহ বিভিন্ন সাংকৃতিক সংগঠন ও শ্রেনীপেশার মানুষ এবং রাজশাহীতে কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকসহ আরটিভি’র রাজশাহীর স্টাফ রিপোর্টার আমির ফয়সাল।

অনুষ্ঠানে অতিথিরা আর টিভি’র ১৩ বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
স/শ










