
গোমস্তাপুর প্রতিনিধি:
বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে রহনপুর কলোনীমোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি গোলাম মোহাম্মদ ফিটু। মুঠোফোনে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য দেন যথাক্রমে জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মু. জিয়াউর রহমান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, রহনপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন, জেলা মহিলালীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন, সহসভাপতি ও জেলা পরিষদের সদস্য সাবিহা শবনম কেয়া, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান শামিউল আলম শ্যামল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার, বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমান, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম জয়, এন্তাজুল হক, তাসরিফ আহমেদ, মোরশালিনসহ অন্যরা।








