রাজশাহীর খবর

রাবি ছাত্রলীগের সভাপতি বাবু ও গালিব সম্পাদক

নিউজ ডেস্ক২২ অক্টোবর ২০২৩৩ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের ৩৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি করা হয়েছে মোস্তাফিজুর রহমান বাবুকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে আসাদুল্লাহ-হিল-গালিবকে। গতকাল শনিবার (২১ অক্টোবর) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

নতুন সভাপতি বাবু সবশেষ কমিটির গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের একটি ইন্সিটিউটে ভাষা শিক্ষা কোর্সে ভর্তি রয়েছেন তিনি। তার বাড়ি জয়পুরহাট জেলায়।

সাধারণ সম্পাদক পদ পাওয়া গালিব বিগত কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ছিলেন। তবে ড্রপ আউটে পড়ালেখা শেষ করতে পারেননি তিনি।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রাখা হয়েছে ২০ জনকে। যুগ্ম সাধারণ সম্পাদক ৮ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে ৯ জনকে।

কমিটির অন্য সদস্যরা হলেন,
সহ-সভাপতি: মোঃ মেজবাহুল ইসলাম
সহ-সভাপতি: শাহিনুল ইসলাম সরকার ডন
সহ-সভাপতি: জাকিরুল ইসলাম জ্যাক
সহ-সভাপতি: মোঃ মঈনউদ্দিন রাহাত
সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান মিশু
সহ-সভাপতি: মেহেদী হাসান তায়েব
সহ-সভাপতি: মোঃ মামুন শেখ
সহ-সভাপতি: মোঃ নূর সালাম
সহ-সভাপতি: আলতাফ সায়েম জেমস
সহ-সভাপতি: আশিকুর রহমান আশিক
সহ-সভাপতি: তাওহীদুল ইসলাম দুর্জয়
সহ-সভাপতি: আল আমিন মোঃ তানভীর
সহ-সভাপতি: মোসাঃ তামান্না আক্তার তন্বী
সহ-সভাপতি: আবুল বাশার আহম্মেদ
সহ-সভাপতি: জান্নাতুল নাঈমা আকন্দ জানা
সহ-সভাপতি: সামিউল আলম সোহাগ
সহ-সভাপতি মোঃ মোমিন ইসলাম
সহ-সভাপতি: শাখাওয়াত হোসেন শাকিল
সহ-সভাপতি: মোঃ জুয়েল হোসেন
সহ-সভাপতি: মনু চন্দ্ৰ মোহন দেব বর্মন

যুগ্ম-সাধারণ সম্পাদক: ভাস্কর সাহা
যুগ্ম-সাধারণ সম্পাদক: মোঃ নাঈম আলী
যুগ্ম-সাধারণ সম্পাদক: নিয়াজ মোর্শেদ
যুগ্ম-সাধারণ সম্পাদক: মোঃ আশিকুর রহমান অপু
যুগ্ম-সাধারণ সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন স্বদেশ
যুগ্ম-সাধারণ সম্পাদক: তাজরিন আহমেদ মেধা
যুগ্ম-সাধারণ সম্পাদক: সাদেকুল ইসলাম সাদিক
যুগ্ম-সাধারণ সম্পাদক: মোঃ শামীম হোসেন

সাংগঠনিক সম্পাদক: মোঃ কাব্বিরুজ্জামান রুহুল
সাংগঠনিক সম্পাদক: আল মুক্তাদির তরঙ্গ
সাংগঠনিক সম্পাদক: প্রিয়াংকা সেন মৌ
সাংগঠনিক সম্পাদক: ইমরান হোসেন
সাংগঠনিক সম্পাদক: বুলবুল জোয়ার্দার
সাংগঠনিক সম্পাদক: মোঃ জুবায়ের হাসান
সাংগঠনিক সম্পাদক: নাশরাত আর্শিয়ানা ঐশী
সাংগঠনিক সম্পাদক: জাহিদ হাসান সোহাগ ও
সাংগঠনিক সম্পাদক: মোঃ কাইয়ূম মিয়া সামল।

এর আগে (১৮ সেপ্টেম্বর) সোমবার বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে শাখার ২৬তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে জাতীয় পতাকা ও সাদা পায়রা উড়িয়ে উদ্ধোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

পরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিকেল পাঁচটায় নেতৃত্ব নির্বাচনের ‘সাবজেক্ট কমিটির’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী আলোচনায় নেতৃত্ব নির্বাচনে সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে কমিটি ঘোষণা না করেই কেন্দ্রীয় নেতারা ক্যাম্পাস ত্যাগ করেন।

সর্বশেষ ২০১৬ সালের ৮ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২৫তম সম্মেলন অনুষ্ঠিত হয়। ১১ ডিসেম্বর গোলাম কিবরিয়াকে সভাপতি ও ফয়সাল আহমেদকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটির মেয়াদ শেষ হয় ২০১৭ সালের ১১ ডিসেম্বর।

স/আর

ট্যাগ: