সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

রাণীনগরে উপকারভোগীদের নিয়ে মতবিনিময়

নিউজ ডেস্ক১৫ অক্টোবর ২০২৩২ মিনিট পড়া
রাণীনগরে উপকারভোগীদের নিয়ে মতবিনিময়

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলার বড়গাছা ইউনিয়নে সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার দেউলা-মানিকহার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ মতবিনিময় সভার আয়োজন করেন বড়গাছা ইউনিয়ন পরিষদ।

বড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম কচি।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, ফরিদা বেগম, সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু, প্রচার সম্পাদক আব্দুল খালেক, সদস্য রাহিদ সরদার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, উপজেলা ও বড়গাছা ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

এছাড়া সভায় বড়গাছা ইউনিয়নের বয়স্কভাতা, বিধবা ও স্বামী পরিত্যাক্তা, প্রতিবন্ধি ভাতা, ভিজিডি, ভিজিএফসহ প্রায় ৬ হাজার উপকারভোগীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রায় আট হাজার লোকজন অংশগ্রহণ করেন।

সভায় সামাজিক সুরক্ষা কর্মসূচীর বিভিন্ন ভাতাভোগীরা ভাতা পেয়ে কতটুকু উপকৃত হয়েছেন, ভাতা পাওয়ার পর তাদের জীবন-যাপনের কথা এবং আগামীতে আরো কি কি করলে তারা আরও ভালো থাকতে পারবেন এবং অন্যান্য বিষয়ে সুবিধাভোগীদের মতামতও শোনেন এমপি আনোয়ার হোসেন হেলাল।