আন্তর্জাতিক

ভারতে ভবন ধসে নিহত ৬

নিউজ ডেস্ক৩১ জুলাই ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:
ভারতের মুম্বাইয়ে একটি তিনতলা ভবন ধসে ছয়জন নিহত হয়েছে। এ ছাড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে আরো ২০ জন। রোববার সকালে ভিওয়ান্দির কাছে গরিবি নগর এলাকায় এ ঘটনা ঘটেছে।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সকাল সোয়া ৯টার দিকে কবির বিল্ডিং নামের ওই ভবনটি ধসে পড়ে। খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু প্রবল বৃষ্টিপাতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত ভবনটির ভেতর থেকে ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে আরো ২০ জন।

 

ভিওয়ান্দি নিজামপুরা মিউনিসিপ্যাল করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, মুম্বাইয়ের ঝুঁকিপূর্ণ ভবনগুলোর তালিকায় ওই ভবটি ছিল। ভবন মালিককে এ বিষয়ে একটি নোটিশও দেওয়া হয়েছিল।

সুত্র:রাইজিংবিডি