সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

সাপাহারে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

নিউজ ডেস্ক২৭ সেপ্টেম্বর ২০২৩১ মিনিট পড়া
সাপাহারে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী


সাপাহার প্রতিনিধি :
দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে এরই ধারাবাহিকতায় নওগাঁর সাপাহারে বিশ^ পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে ঐতিহাসিক জবই বিল মাছ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

এর পরে আনন্দঘন পরিবেশে মাছ চত্ত্বর,সেল্ফি চত্ত্বরে ও বিলের পাশের্^ পরে থাকা ময়লা আবর্জনা পরিস্কার করার মধ্য দিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন বিল পাড়ে স্থানীয় ব্যবসায়ী ও ইঞ্জিনচালিত নৌকার মাঝিদের বলেন- ঐতিহাসিক জবই বিলে ঘুরতে আসা পর্যটনদের সাথে ভাল আচরন করতে বলেন এবং হয়রানি না করার জন্য নির্দেশ প্রদান করেন। কোন পর্যটক যদি হয়রানির স্বিকার হন আর যদি অভিযোগ পাই তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,সাংবাদিক,কাব স্কাউট, রোভার স্কাউট,স্কাউট ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।