সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয়

বগুড়ায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু

নিউজ ডেস্ক২৫ সেপ্টেম্বর ২০২৩২ মিনিট পড়া
বগুড়ায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু

সিল্কসিটি নিউজ ডেস্ক :
সোমবার (২৫ সেপ্টেম্বর) ভোরে ও রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে তাদের মৃত্যু হয়।

মৃত ব্যক্তিরা হলেন- বগুড়ার সোনাতলা উপজেলার নাগরপাড়া গ্রামের আবু তালেবের স্ত্রী মিনি খাতুন (৫৫) ও আদমদীঘি উপজেলার শালগ্রামের আইনুল হকের ছেলে আকরামুল হক (৬৮)।

বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) জেলায় নতুন করে আরও ১৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় মোট ১ হাজার ১৭৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৬৪ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ২৫ জন ভর্তি রয়েছেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে। এছাড়া মোহাম্মদ আলী হাসপাতালে ১৪ জন এবং অন্য ২৫ জন বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন।

বগুড়া শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, আকরামুল গত ২১ সেপ্টেম্বর শজিমেক হাসপাতালে ভর্তি হন। তার দু’দিনের মাথায় ২৩ সেপ্টেম্বর ভর্তি হন মিনি খাতুন। ওই দুজনের মধ্যে রোববার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে আকরামুল হক এবং সোমবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে মিনি খাতুনের মৃত্যু হয়।