সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

পত্নীতলা ইউএনও রুমানার বদলির খবরে মিষ্টি বিতরণ

নিউজ ডেস্ক২৬ আগস্ট ২০২৩১ মিনিট পড়া
পত্নীতলা ইউএনও রুমানার বদলির খবরে মিষ্টি বিতরণ

সিল্কসিটি নিউজ ডেস্ক :
কেন মিষ্টি বিতরণ করা হচ্ছে জানতে চাইলে স্থানীয়রা বলেন, ইউএনও রুমানা আফরোজের হঠকারিতা, অনিয়ম ও স্বেচ্ছাচারী আচরণে তারা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরেই পত্নীতলার আপামর জনসাধারণ তার বদলি বা প্রত্যাহার কামনা করছিলেন।

তারা আরও জানান, সরকারি বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন, বালু মহাল ও নাগরিক সেবা দিতে ইউএনও রুমানা আফরোজের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ আছে। তার হটকারী সিদ্ধান্তের কারণে অনেক মানুষের অপূরণীয় ক্ষতি হয়েছে।

জানা গেছে, গত ২৪ আগস্ট রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ প্রশাসনের এক প্রজ্ঞাপনে ইউএনও রুমানা আফরোজের বদলির আদেশ হয়েছে। তার পরবর্তী কর্মস্থল বগুড়া জেলার শেরপুরে।

এদিকে একই আদেশে পত্নীতলা উপজেলায় নতুন ইউএনও হিসেবে মোহাইমেনা শারমীনকে যোগদান করতে বলা হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন।