সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

রাণীনগরে ইউপি চেয়ারম্যানের নলকূপের ট্রান্সফরমার চুরি

নিউজ ডেস্ক২২ জুলাই ২০২৩১ মিনিট পড়া
রাণীনগরে ইউপি চেয়ারম্যানের নলকূপের ট্রান্সফরমার চুরি

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহজাহান আলীর অগভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার চকারপুকুর মাঠ থেকে এই ট্রান্সফরমারটি চুরি হয়ে যায়।

অগভীর নলকূপের মালিক ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী জানান, মাঠে ধানের বীজতলায় সেচ দেওয়ার জন্য তিনি অগভীর নলকূপটি চালু রেখেছিলো। শুক্রবার গভীর রাতে চোরেরা প্রায় ৯০ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক ট্রান্সফরমারটি চুরি করে নিয়ে গেছে। এছাড়া একই রাতে ওই গ্রামের আব্দুল হাকিম নামে একজনের নলকূপের আরও একটি ট্রান্সফরমার চুরির চেষ্টা করে চোরেরা। এছাড়া ওই রাতেই গ্রামের শহিদুল ইসলাম নামে এক ব্যক্তির একটি সাবমারসিবল মটর চুরির ঘটনা ঘটেছে।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ট্রান্সফরমার চুরির খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।