সদ্য প্রকাশিত
নওগাঁ

রাণীনগরে নদী থেকে অবৈধ কারেন্ট ও রিং জাল জব্দ, জরিমানা আদায়

নিউজ ডেস্ক১৮ জুলাই ২০২৩১ মিনিট পড়া
রাণীনগরে নদী থেকে অবৈধ কারেন্ট ও রিং জাল জব্দ, জরিমানা আদায়

রাণীনগর প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ছোট যমুনা নদী থেকে অবৈধ ৪ হাজার মিটার কারেন্ট ও রিং জাল জব্দ করা হয়েছে। এ সময় অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে মাছ শিকারের অপরাধে কানজুর হোসেন নামে এক মাছ শিকারীকে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য অফিসের উদ্দ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার বেতগাড়ি নামক স্থানে ছোট যমুনা নদীতে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে মাছ শিকার করছিলো কিছু অসাধু ব্যক্তি। এমন সংবাদের ভিত্তিতে মৎস্য অফিসের উদ্দ্যোগে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদী থেকে অবৈধ তিন হাজার মিটার কারেন্ট ও এক হাজার মিটার রিং জাল জব্দ করা হয়েছে। এছাড়া অবৈধ জাল দিয়ে মাছ শিকারের অপরাধে শিকারী কানজুরকে এক হাজার জরিমানা করেন আদালতের বিচারক। এ সময় রাণীনগর উপজেলা সিনিয়র মৎস্য র্কমর্কতা শিল্পী রায় ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।