সদ্য প্রকাশিত
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ফাঁকা গুলিবর্ষণ লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত
বগুড়া

সান্তাহার স্টেশনে মদ খেয়ে মাতলামি করায় তিন যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক১৮ জুলাই ২০২৩১ মিনিট পড়া
সান্তাহার স্টেশনে মদ খেয়ে মাতলামি করায় তিন যুবক গ্রেপ্তার

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের প্লাটফরমে মদ খেয়ে মাতলামি করার দায়ে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার দিবাগত রাত ৩ টায় সান্তাহার স্টেশনের ৩নম্বর প্লাটফরম থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো- নওগাঁর বদলগাছীর কোলা এলাকার আসাদুজ্জামানের ছেলে নীরব (১৯), মহাদেবপুরের খোষাল বাড়ি এলাকার মেহেদী হাসানের ছেলে ফজলে রাব্বি (২২) ও একই উপজেলার শালবাড়ি এলাকার জিল্লুর রহমানের ছেলে শাফিউল রহমান (২৬)।

সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নরেশ রায় বলেন, সোমবার মধ্যরাতে স্টেশনের ৩নং প্লাটফরমে তিন যুবক মদ খেয়ে মাতলামি করছিল। এ সময় অপেক্ষামান যাত্রীদের অসুবিধার হচ্ছিল এমন অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।