সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

নাটোরে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

নিউজ ডেস্ক১৭ জুলাই ২০২৩১ মিনিট পড়া
নাটোরে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
নাটোরে ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা। গ্রেফতারকৃত ব্যক্তির সরদার শোয়েব (৪৫)। শোয়েব নওগাঁ জেলার আত্রাই উপজেলা সাহেবগঞ্জগ্রামের রাফিউদৌলা খাজা মাষ্টারের ছেলে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাটোর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব।

আজ সোমবার র‌্যাবের পাঠানো সংবাদ বিঙ্গপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল রোববার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নাটোর জেলার সদর থানাধীন গুড়পট্টি এলাকায় অভিযান চালায়। এসময় আদালতে সাজাপ্রাপ্ত আসামী সরদার শোয়েবকে গ্রেফতার করা হয়। শোয়েবের বিরুদ্ধে আদালতে রায় হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। সরদার শোয়েবকে নওগাঁর আত্রাই থানায় সোপর্দ করা হয়েছে।