সদ্য প্রকাশিত
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ফাঁকা গুলিবর্ষণ লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত
খেলা

সান্তাহারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

নিউজ ডেস্ক৫ জুলাই ২০২৩১ মিনিট পড়া
সান্তাহারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহারে মরহুম রাকিব স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের যুব সমাজের আয়োজনে সড়ক সংলগ্ন মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় দমদমা লালন ব্র্যান্ড এবং জুনিয়র একাদশ দল অংশ গ্রহন করেন। খেলা শেষে আব্দুল হেলালের সভাপতিত্বে ও সবুজ হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি। আরও বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক রুবেল হোসেন, গোলাম মোস্তফা ভোলা, মরহুম রাকিবের বাবা আব্দুল মতিন, বেলাল হোসেন ও তরিকুল ইসলাম জেন্টু প্রমূখ। ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে দমদমা জুনিয়র একাদশকে ১-০ গোলে পরাজিত করে লালন ব্র্যান্ড একাদশ জয়লাভ করে। সভাশেষে প্রধান অতিথি নাহিদ সুলতানা তৃপ্তি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।