সদ্য প্রকাশিত
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ফাঁকা গুলিবর্ষণ লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত
বগুড়া

সান্তাহারে ঘরের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নিউজ ডেস্ক২৭ জুন ২০২৩২ মিনিট পড়া
সান্তাহারে ঘরের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহারে এক ব্যবসায়ীর ঘরের তালা ভেঙে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটের ঘটনায় সাবেক ব্যাংক কর্মচারী আব্দুল জোয়াদ ও তার স্ত্রী সাবেক ইউপি সদস্য নূরজাহান দিপ্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। গত বৃহস্পতিবার (২২জুন) সন্ধ্যায় উপজেলার নিমাইদীঘি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আজিম উদ্দীন তাদের বিরুদ্ধে অভিযোগটি করেন।

লিখিত অভিযোগে জানাযায়, আজিম উদ্দীনের সাথে আব্দুল জোয়াদের সু-সম্পর্ক থাকাকালে আর্থিক লেনদেনের কারনে জোয়াদ তার সান্তাহার পৌর শহরের হাউজিং কলোনী এলাকার ৪র্থ তলা বিল্ডিং এর দ্বিতীয় তলা ও নিচ তলার সামনের ফ্ল্যাট এবং ৪র্থ তলার ১টি রুম তাকে দখলে দেন। গত ২০১৭ সাল থেকে আজিম উদ্দীন তার স্ত্রী ও ছেলেকে নিয়ে ওই বাসায় বসবাস করে আসছিলেন। কিন্তু হঠাৎ গত ১৮জুন আজিম ওই বাসায় তালা দিয়ে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে যান এবং সেখানে কয়েকদিন থাকার পর গত ২১ জুন ফিরে এসে দেখেন আব্দুল জোয়াদ ও তার স্ত্রী নূরজাহান দিপ্তী তার ঘরের তালা ভেঙে ঘরের মধ্যে রাখা সোনা-গহনা, ফ্রিজ, টিভিসহ যাবতীয় মালামাল লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য- প্রায় ২০ লাখ টাকা বলে দাবী করা হয়েছে।
ভুক্তভোগী আজিম উদ্দীন বলেন, পাওনা টাকা চাওয়ার কারনে জোয়াদ ও তার স্ত্রী আমাকে ওই বাসা থেকে বের করে দিতে ওই মালামালগুলো লুট করেন। শুধু তাই নয় টাকা চাইলেই তারা প্রাণনাশের হুমকিও দেন। বিষয়টি নিরসনের জন্য থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

অভিযুক্ত আব্দুল জোয়াদ জানান, ‘মালামাল তার হেফাজতে রয়েছে। সৃষ্ট ঝামেলা নিরসন হলে ফেরত দেওয়া হবে।’ আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।