সদ্য প্রকাশিত
নওগাঁ

সাংবাদিক নাদিম’ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন

নিউজ ডেস্ক১৮ জুন ২০২৩২ মিনিট পড়া
সাংবাদিক নাদিম’ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি :

জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যা করার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা।

রবিবার (১৮ জুন) বেলা ১১ টায় নওগাঁ জেলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  এসময় নওগাঁ জেলা প্রেসক্লাব, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়ন, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ শাখা আলাদা ব্যনারে এই মানববন্ধন পালন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, সাধারণ সম্পাদক শফিক ছোটন, সাবেক সভাপতি নবির উদ্দিন, বর্তমান সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, অর্থ সম্পাদক হারুনুর রশীদ চৌধুরী, কাজী কামাল হোসেন, তৌহিদ ইসলামসহ প্রেসক্লাবে অন্যান্য সদস্যরা।

মানববন্ধনে নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বক্তব্য রাখেন সভাপতি আজাদ হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন এবং নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন পক্ষে বক্তব্য দেন সংগঠনের সভাপতি রায়হান আলম, সাধারণ সম্পাদক আসাদুর রহমান জয়, ফরিদুল করিম তরফদার এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁর সভাপতি মোফাজ্জল হোসেনসহ অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা হামলার শিকার হচ্ছেন। কিন্তু এসব ঘটনার বিচার হচ্ছে না। সাংবাদিকদের ওপর হামলার বিচার না হওয়ায় আজ জামালপুরের সাংবাদিক নাদিমকে এভাবে হত্যার সাহস পেয়েছে ক্ষমতাসীন ব্যাক্তিরা। ফলে সাংবাদিক নাদিম হত্যায় জড়িতের আইনের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে।