সদ্য প্রকাশিত
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ফাঁকা গুলিবর্ষণ লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত
বগুড়া

সান্তাহারে মেয়ের বিয়ে ও এসএসসি পরিক্ষার্থীদের শিক্ষাভাতা প্রদান

নিউজ ডেস্ক১৪ জুন ২০২৩১ মিনিট পড়া
সান্তাহারে মেয়ের বিয়ে ও এসএসসি পরিক্ষার্থীদের শিক্ষাভাতা প্রদান

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহারে বেবীট্যাক্সী, অটোটেম্পু, সিএনজি, অটোরিকশা ও মিশুক মালিক সমিতির আয়োজনে এসএসসি পরিক্ষার্থীদের শিক্ষাভাতা ও মেয়ের বিয়ের জন্য অর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় উক্ত সমিতির সান্তাহার কার্যালয়ে সংগঠনের সভাপতি নুর ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সান্তাহার অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম রাজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শাহিনুর রহমান মন্টি, আওয়ামীলীগ নেতা জিআরএম শাহজাহান, অশোক চৌধুরী আশু, মোস্তাফিজুর রহমান ও রাম প্রমূখ।

আলোচনা সভা শেষে সংগঠনের তিন সদস্যের মেয়ের বিয়ের জন্য প্রত্যককে পাঁচ হাজার টাকা এবং তিন এসএসসি পরিক্ষার্থীকে নগদ ২ হাজার টাকা করে প্রত্যকের হাতে তুলে দেওয়া হয়েছে।