সাজিয়া সুলতানা মিম
ভাষা আন্দোলন!
এক একটি গুলির শব্দ

হানাদারদের বুটের প্রতিধ্বনি।
দু’হাত মিলে চার হাত
গড়ে ওঠে লক্ষ বিমূর্ত বাংলার দেয়াল,
শত দু’নজর মিলে
স্বাধীন হওয়ার মুক্ত খেয়াল।
সেই বক্র ঘর!
দরজা-জনালায় খিল
প্রদীপে ক্ষুদ্র আলো রাত্রি ধরে,
মানচিত্র কে নবরূপ দিতে স্লোগান!
মাতৃভাষা বাংলা চাই
নিত্য পথ জুড়ে চলে
উজ্জ্বল কথার মিছিল।
হত্যার-হোলি!
শুকনো রুটি নিয়ে ছুটাছুটি
জীবিত তবু,
মৃত কবরে লুকিয়ে বাস
বাংলার মাটি ভেজা
লাল রঙ্গে জমেছে শেওলা,
নয় তো কৃতদাস
করবো না মাথা নত
নিভৃত মানুষের গাঢ় উল্লাস










