নিজস্ব প্রতিবেদক:
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল শুক্রবার রাত আটটার দিকে জেলার সদর থানার মহারাজপুর এলাকায় অভিযান পরিচালনা করে ভুয়া র্যাব সদস্য পরিচয়ে চাঁদা করার সময় এক যুবককে আটক করেছে। তার নাম আলী আহম্মদ (২৫)। সে জেলার উপর রাজরামপুর কুমারপাড়া এলাকার হাবিব আহম্মদের ছেলে।
এসময় তার নিকট থেকে পুলিশের একটি ভিজিটিং কার্ড, কালো চশমা এবং একটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

ঘটনার বিবরণে র্যাব জানায়, র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জেলার সদর থানার মহারাজপুর মেলা এলাকায় একটি প্রতারক চক্র কনফেকশনারী দোকানে অবৈধ মালামালের ব্যবসা করার অজুহাত দিয়ে র্যাব পরিচয় প্রদান করে কনফেকশনারী দোকানের মালিকের নিকট চাঁদা দাবি করেছে।
ওই সংবাদের ভিত্তিতে তাকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে শুক্রবার রাত আটটার দিকে এএসপি সহিদার রহমানের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আলী আহম্মদকে আটক করে।
এসময় তার নিকট থেকে পুলিশের একটি ভিজিটিং কার্ড, কালো চশমা এবং একটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।
রেফতারকৃত আলী আহম্মদ জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে এই প্রতারণাচক্রের সাথে জড়িত।
স/আর









