রাজশাহীর খবর

গোদাগাড়ীতে বাড়িতে ঢুকে বৃদ্ধাকে জবাই করে হত্যা

নিউজ ডেস্ক৩০ জুলাই ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী গোদাগাড়ী উপজেলার চাতাল গ্রামে এক বৃদ্ধাকে বাড়িতে ঢুকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ওই বৃদ্ধার নাম আঙ্গুরা বেওয়া (৭০)। শুক্রবার দিবাগত রাতে তাকে হত্যা করে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা।

পরে খবর পেয়ে শনিবার সকাল ৮টার দিকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

রাজশাহী সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও নিহত বৃদ্ধার ভাগ্নে সোহরাব হোসেন জানান, তার মামী আঙ্গুরা বেওয়া ওই বাড়িতে একাই থাকতেন। মাঝে মাঝে তাঁর মেয়ে এসে মায়ের কাছে থাকতেন। বৃহস্পতিবারও মা-মেয়ে একসঙ্গে ছিলেন। তবে শুক্রবার সকালে মেয়ে অসুস্থ হয়ে পড়ায় শ্বশুর বাড়িতে চলে যান। এরপর আগুরা রাতে খেয়ে-দেয়ে বাড়ির বারন্দায় একাই ঘুমিয়ে পড়েন।

সোহরাব হোসেন জানান, শনিবার সকালে স্থানীয়রা আঙ্গুরার বাড়ির বারান্দায় জবাই করা লাশ পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে সকালে লাশ উদ্ধার করে।
তবে কেন এই হত্যাকা-টি ঘটানো হয়েছে বা কি কারণে বৃদ্ধাকে হত্যা করা হয়েছে-তা পরিবারের সদস্যরা জানাতে পারেননি।
গোদাগাড়ী থানার ওসি এসএম আবু ফরহাদ সিল্কসিটি নিউজকে জানান, নিহত বৃদ্ধা অঙ্গুরাকে কেন হত্যা করা হয়েছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে।

স/আর