রাজশাহীর খবর

ঈদের ছুটি শেষ, নতুন সূচিতে শুরু অফিস, রাজশাহীতে ঢিলেঢালা

নিউজ ডেস্ক২৪ এপ্রিল ২০২৩২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পবিত্র ঈদুল ফিতরের টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ সোমবার (২৪ এপ্রিল) থেকে খুলছে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। ফলে আবারও সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে সরকারি অফিস। সব তফসিলি ব্যাংকের অফিস সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। আর লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। রাজশাহীর অফিসগুলোতে ঢিলেঢালা পরিবেশ বিরাজ করছে। অধিকাংশ অফিসগুলোতে নেই কর্মকর্তারা। তারা ছুটিতে রয়েছেন বলে জানিয়েছেন কর্মচারীরা। অনেক কর্মচারীও। রাজশাহীর সড়ক ও জনপথ বিভাগে আজ সকাল ১১টার দিকে গিয়ে দেখা যায়, অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী অফিসে আসেননি। তারা ঈদের ছুটি কাটাচ্ছেন বলে জানান দায়িত্বরত একজন কর্মকর্তা।

এদিকে ঈদুল ফিতরের ছুটি শেষে রবিবার থেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। রবিবার ও সোমবার সকালে রাজধানীর সায়েদাবাদ, গুলিস্তান, কমলাপুর, গাবতলী, মহাখালী ও সদরঘাট টার্মিনালে গিয়ে দেখা গেছে ঢাকা ফেরা মানুষের ভিড়। ঈদ যাত্রায় ঢাকায় ফেরার সময়ও কোনো ধরনের ভোগান্তি হয়নি বলে জানিয়েছেন অনেকে।

রাবিবা নামে এক নারী বলেন, অনেকদিন হলো বাড়িতে ছিলাম। এখন কাজের তাগিদে ঢাকায় ফিরে এলাম। ঢাকা এখনো ফাঁকা দেখছি। তবে আসার জন্য পরিবহণে কোনো সমস্যা হয়নি।

পবিত্র রমজান শেষে শনিবার মুসলমানদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ঈদ উপলক্ষে গত ১৯ এপ্রিল থেকে ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সেই ছুটি শেষ হয়েছে গতকাল রবিবার। সোমবার থেকে শুরু হয় অফিস।

ট্যাগ: