রাজশাহীর খবর

মহাদেবপুরে শিবির নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক২৯ জুলাই ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে ছাত্র শিবিরের অর্থ সম্পাদক আব্দুল হামিদকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত  আব্দুল হামিদ উপজেলার শিবরামপুর গ্রামের এশরাক আলীর ছেলে বলে জানা গেছে।
শুক্রবার বিকেলে মহাদেবপুর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা চৌধুরী এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
মহাদেবপুর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা চৌধুরী জানান, গ্রেফতারকৃত আব্দুল হামিদ এর বিরুদ্ধে এলাকায় নাশকতামূলক কর্মকান্ড চালানোর পরিকল্পনা করার অভিযোগ সহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

স/আর