সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
চাঁপাইনবাবগঞ্জ

রহনপুরে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক২৮ অক্টোবর ২০২২১ মিনিট পড়া
রহনপুরে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

গোমস্তাপুর প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী হোসাইনের (১৫) লাশ ২ দিন পর উদ্ধার করা হয়েছে । শুক্রবার সকালে গোমস্তাপুর- কানসাট সড়কের চৌডালা সেতুর নিচ থেকে মহানন্দা নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে বুধবার সকালে সে রহনপুর রেলস্টেশন সংলগ্ন রেলব্রিজের নিচে পূর্ণভবা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। সে রহনপুর পৌর এলাকার হামিদপাড়ার আব্দুল আলিমের ছেলে ও স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল গত ২ দিন চেষ্টা করেও তার লাশ উদ্ধার করতে পারেনি। পরে শুক্রবার সকালে তার লাশ ওই স্থানে ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। সেখান থেকে রহনপুর ফায়ার সার্ভিসের একটি দল তার লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে।

এস/আই