সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

নওগাঁয় পাঁচদিনব্যাপী ভরতন্যাট্যম ও উদয়শঙ্কর ডান্স ষ্টাইল কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১৫ অক্টোবর ২০২২১ মিনিট পড়া
নওগাঁয় পাঁচদিনব্যাপী ভরতন্যাট্যম ও উদয়শঙ্কর ডান্স ষ্টাইল কর্মশালা অনুষ্ঠিত


নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় ৫ দিনব্যাপী ভরতন্যাট্যম ডান্স ও উদয়শঙ্কর ডান্স ষ্টাইল ওয়ার্কশপ শুরু হয়েছে। নওগাঁ জেলা প্রেসক্লাব এবং সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ ইন্ডিয়া যৌথভাবে এই কর্শালার আয়োজন করে।

প্রেসক্লাব মিলনায়তনে শনিবার বেলা ১২টায় প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান।

প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন কর্মশালার কনডাক্টর কলকাতার প্রখ্যাত নৃত্য প্রশিক্ষক সুমি সেন কুন্ডু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, প্রেসক্লাবের সহ-সভাপতি এএসএম রাইহান আলম, সাধারন সম্পাদক শফিক ছোটন, যুগ্ম সম্পাদক খন্দকার আব্দুর রউফ পাভেল, কার্যকরি সদস্য ওমর ফারুখ ও ওবায়দুল হক, স্থানীয় নৃত্য প্রশিক্ষক মোরশেদা বেগম শিল্পী, সুলতান মাহমুদ ও লিজা সুলতান উপস্থিত ছিলেন।

কর্মশালায় স্থানীয় নৃত্যাঞ্জলী একাডেমী, নৃত্য নিকেতন ও নৃত্য রঙ একাডেমীসহ বিভিন্ন নৃত্য প্রতিষ্ঠানের প্রায় ৬০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করছে। আগামী ১৯ অক্টোবর কর্মশালার সমাপ্ত হবে।

এস/আই