রাজশাহীর খবর

পাবনায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

নিউজ ডেস্ক২৯ জুলাই ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাবনার ঈশ্বরদীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। র‌্যাব তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধারের দাবি করেছে।
শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেনি র‌্যাব।

র‌্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন জানান, ঈশ্বরদী উপজেলার ছলিমপুর গ্রামের একটি বাগানে অপরাধ সংঘটিত করার প্রস্তুতি নিচ্ছে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত-এমন তথ্যের ভিত্তিতে ভোর রাত ৩টার দিকে সেখানে অভিযানে যায় র‌্যাব সদস্যরা।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে অস্ত্রধারী দুর্বৃত্তরা। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয় এবং তার অপর সহযোগীরা পালিয়ে যায়। র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন। তবে নিহতের নাম পরিচয় জানাতে পারেনি র‌্যাব।

আজ সকাল দশটায় র‌্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিং এ বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাব কমান্ডার।

সূত্র: অনলাইন