সদ্য প্রকাশিত
চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক কর্ণফুলীতে ছাত্রলীগ কর্মী মামুন হত্যা : সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চিনির বদলে অ্যাসপারটেম-শিশুখাদ্যে কাপড়ের রং, জরিমানা ৩ লাখ মিরপুর-১ নম্বরে যাত্রীবাহী বসুমতি বাসে আগুন ডাকসুর স্বাস্থ্য সম্পাদক মিনহাজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত মিথিলা নয়, এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা ক্রিকেটের ভিত শক্ত করতে বিসিবির নতুন উদ্যোগ
খেলা

এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ভারত

নিউজ ডেস্ক১২ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ভারত

সিল্কসিটিনিউজ ডেস্ক:ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে ফলোঅন করতে হচ্ছে না বাংলাদেশকে। ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে। বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে যায় ৩৮৮ রানে। ফলে বাংলাদেশের চেয়ে ২৯৯ রানে এগিয়ে থেকে  ব্যাট করছে ভারত।  দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ বিনা উইকেটে ১ রান।

এর আগে ফলঅন এড়াতে ভালোই জবাব দিচ্ছিলেন মুশফিকুর রহিম। যদিও সকালে খেলতে নেমেই প্রথম সেশনে ‍৪ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। হাফসেঞ্চুরিয়ান মিরাজের পর ফিরে গেছেন তাইজুল। এরপর ফিরেছেন তাসকিন। যদিও একপ্রান্তে আগলে প্রতিরোধ দেওয়ার চেষ্টা করেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি করেছেন মুশফিক। শেষ দিকে ১২৭ রানে। অশ্বিনের বলে সাহাকে ক্যাচ দিয়ে ফেরেন।

শুরুতে হায়দরাবাদে চতুর্থ দিনে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ভুবনেশ্বর কুমারের ওভারের চতুর্থ বলেই একেবারে পরাস্ত হয়ে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ৫১ রানে ব্যাট করতে থাকা মেহেদী হাসান। কুমারের লেট ইনসুইংয়ে পায়ের কাজটা ঠিকমতো করতে পারেননি। ফলে ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে বল আঘাত হানে স্টাম্পে।

এরফলে ভেঙে যায় সপ্তম উইকেটে গড়া গুরুত্বপূর্ণ দ্বিতীয় সর্বোচ্চ ৮৭ রানের জুটি। অবশ্য পঞ্চম বলেই লেগ বিফোরের আবেদন করে বসে ভারত। রিভিউ নেয় তাতে। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত আম্পায়ারের নট আউট সিদ্ধান্তই টিকে থাকে।

এরপর ফেরেন তাইজুলও। উমেশ যাদবের শর্ট বলে বসে পড়েছিলেন। কিন্তু বলটি গ্লাভসে লেগে জমা পড়ে উইকেটকিপারের হাতে। এর আগে ১০ রানে ব্যাট করছিলেন তিনি। এই জুটিতে আসে ১৭ রান। এরপরই তাসকিনের সঙ্গে গুরুত্বপূর্ণ ৩৯ রানের জুটি গড়েন মুশফিক। মুশফিক সেঞ্চুরি তুললেও বেশিক্ষণ তাকে আর সঙ্গ দিতে পারেননি তাসকিন। ৮ রানে ব্যাট করতে থাকা এই পেসারকে রাহানের তালুবন্দী করেন জাদেজা। শেষ দিকে দ্রুত রানের যোগান দিয়ে মুশফিক ১২৩ রানে ফিরলে ৩৮৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

ভারতের পক্ষে দুটি করে উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন ও জাদেজা। ৩টি নেন উমেশ যাদব। একটি করে উইকেট নেন ইশান্ত শর্মা ও ভুবনেশ্বর কুমার।

 

 

 

সূত্র:বাংলা ট্রিবিউন