রাজশাহীর খবর

সাংবাদিক জামাল হোসেন পলাশের মায়ের ইন্তেকাল

নিউজ ডেস্ক২৮ জুলাই ২০১৬১ মিনিট পড়া

ভ্রাম্যমান প্রতিনিধি:
ডেইলি অবজারভার-এর চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ও শিবগঞ্জ পৌর এলাকার মাস্টারপাড়া গ্রামের জামাল হোসেন পলাশের মা তোহরানা বেগম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহ……..রাজিউন)।

 

বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন ।

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন।

 
গত মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে নিজ বাড়িতে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

জামাল হোসেন পলাশের মায়ের মৃত্যুতে শিবগঞ্জের কর্মরত সাংবাদিকসহ সুশীল সমাজ মরহুমার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন।
স/শ