সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
কৃষি

গোমস্তাপুরে বিজিবির বৃক্ষরোপণ 

নিউজ ডেস্ক১৯ জুলাই ২০২২১ মিনিট পড়া
গোমস্তাপুরে বিজিবির বৃক্ষরোপণ 


গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিজিবির বৃক্ষ রোপন অভিযান শুরু করা হয়েছে। মঙ্গলবার উপজেলার রাধানগর ইউনিয়নের চাঁড়ালডাঙ্গা গ্রামে এই বৃক্ষরোপণ অভিযান কর্মসূচীর উদ্বোধন করা হয়।

“বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ,আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের বিভিষণ কোম্পানী কমান্ডার সুবেদার খন্দকার আছলাম উদ্দিন এ কর্মসূচীর উদ্বোধন করেন।

উদ্বোধনী দিনে ১৬ বিজিবির চাঁড়ালডাঙ্গা বিওপির অন্তর্গত চাঁড়ালডাঙ্গা গ্রামের রাস্তার দু’ধারে প্রায় দুইশ বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, ইউপি সদস্য আব্দুর রশিদ ও নারী সদস্য চম্পা বেগম, রোকনপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার আব্দুল কুদ্দুস খান, চাঁড়ালডাঙ্গা বিওপি কমান্ডার নায়েব সুবেদার নুরুল ইসলাম,সাংবাদিক নাহিদ ইসলাম ও সাংবাদিক আল-মামুন বিশ্বাসসহ স্থানীয় লোকজন।

কোম্পানী কমান্ডার সুবেদার খন্দকার আছলাম জানান, “বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ,আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সদর দপ্তরের নির্দেশনায় নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল আসাদুজ্জামানের পরিকল্পনায় বন বিভাগের সমন্বয়ে ১৬ বিজিবির তত্ত্বাবধানে ছয়টি উপজেলায় তিন লক্ষ গাছের চারা রোপণ করা হবে। এর মধ্যে গোমস্তাপুর উপজেলা ও সীমান্ত নদী পূণর্ভবার ভাঙ্গন প্রতিরোধে বাঁধ সংলগ্ন স্থানে দেড় লক্ষ বিভিন্ন জাতের চারা পর্যায়ক্রমে রোপণ করা হবে।

এস/আই