রাজশাহীর খবর

রাজশাহীতে বয়স্ক ভাতার বই বিতরণ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক২৮ জুলাই ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

চলতি অর্থ বছরের ৮’শ ৪২ জনকে অতিরিক্ত বয়স্ক ভাতার বই বিতরন করেছে রাজশাহী সমাজসেবা কার্যালয় । আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সমাজসেবা হল রুমে বয়স্ক ভাতার বই বিতরণ করা হয় ।

 

রাজশাহী সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ফজলে হোসেন বাদশা। বিশেষ অতিথি ছিলেন  জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবিনা ইয়াসমিন।

 

অনুষ্ঠানে ভাতা ভোগীদের মাসিক ৪০০ টাকা করে বছরে ৪৮০০ টাকা দেয়া হবে বলে জানানো হয়।

স/অ