সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
কৃষি

রাণীনগরে সরকারি ভর্তুকিতে সিডার মেশিন পেল ৪ কৃষক

নিউজ ডেস্ক১৯ জুন ২০২২১ মিনিট পড়া
রাণীনগরে সরকারি ভর্তুকিতে সিডার মেশিন পেল ৪ কৃষক

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলায় সরকারি ভর্তুকিমূল্যে ৪ কৃষকের মাঝে ৪টি সিডার মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার (১৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মেশিনগুলো বিতরণ করা হয়।

এদিন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরের উন্নয়ন সহায়তার লক্ষ্যে সরকারি ৫০ পার্সেন্ট ভূর্তকিমূল্যে উপজেলার সদর রাণীনগর বাজারের কৃষক জালালকে ১টি, সিঙ্গারপাড়া গ্রামের কৃষক মোস্তাক আহম্মেদকে ১টি, রাতোয়াল গ্রামের কৃষক কোয়েল সরদারকে ১টি ও সফিকপুর গ্রামের কৃষক আল আমিনকে ১টি সিডার মেশিন দেয়া হয়।

এ সময় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম প্রমুখ।

এএইচ/এস