সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
কৃষি

বাঘায় পদ্মা নদীতে জেলের জালে ৩২ কেজির ব্লাড কার্প

নিউজ ডেস্ক৪ ফেব্রুয়ারি ২০২২১ মিনিট পড়া
বাঘায় পদ্মা নদীতে জেলের জালে ৩২ কেজির ব্লাড কার্প

বাঘা প্রতিনিধি:

রাজশাহীর পদ্মা নদীতে জেলের জালে দুটি ৩২ কেজির ‘ব্লাড কার্প’ ধরা পড়েছে। শুক্রবার(৪ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে বাঘা উপজেলার পদ্মা নদীর পলাশি ফতেপুর এলাকায় এ মাছ দু‘টি ধরা পড়ে।

জেলের নাম আফসার আলী। তিনি রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুরের বাসিন্দা।

ঘটনাসূত্রে জানা যায়, আফসার আলী প্রতিদিনের ন্যায় শুক্রবার পদ্মা নদীতে জাল দিয়ে মাছ ধরছিল। জাল ফেলার কিছুক্ষণ পর তার জালে দুটি ‘ব্লাড কার্প’ ধরা পড়ে। পরে মাছ দুটি ওজন করা হলে একটি ১৫ কেজি ও আরেকটি ১৭ কেজি হয়। পরে খায়েরহাট গ্রামের মাছ ব্যবসায়ী আলী হুসেন ১৬ হাজার ৬৪০ টাকায় ক্রয় করেন। আলী হুসেন মাছ দুটি ক্রয় করে ঢাকায় প্রেরণ করেছেন বলে জানান তিনি।

জি/আর