সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
শিল্প ও সাহিত্য

শীর্ষেন্দু মুখোপাধ্যায় করোনা আক্রান্ত

নিউজ ডেস্ক১২ জানুয়ারি ২০২২১ মিনিট পড়া
শীর্ষেন্দু মুখোপাধ্যায় করোনা আক্রান্ত

ভারতের জনপ্রিয় কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার শরীরে কোভিডের মৃদু উপসর্গ দেখা দিয়েছে। বর্তমানে তিনি কলকাতায় নিজ বাসায় আইসোলেশনে আছেন। পরিবারের বরাত দিয়ে ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস ও জিনিউজের প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

গত ২ জানুয়ারি মালদহে বইমেলা উদ্বোধন করতে গিয়েছিলেন বর্ষীয়ান এই সাহিত্যিক।  সেখান থেকে বাসায় ফিরে সর্দি-কাশিতে ভোগেন শীর্ষেন্দু। পরে করোনা পরীক্ষা করান।  এতে তার রিপোর্ট পজিটিভ আসে।

লেখকের মেয়ে দেবলীনা মুখোপাধ্যায় বিষয়টি নিশ্চিত করে হিন্দুস্থান টাইমসকে জানান, সপ্তাহখানেক আগে শীর্ষেন্দুর দেহে করোনার উপসর্গ দেখা দেয়।  তবে তার শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল।

৮০ পেরোনো শীর্ষেন্দু জানিয়েছেন, করোনার কারণে তার অবসাদ দেখা দিয়েছে।  খাবারে অরুচি ও শারীরিক দুর্বলতায় ভুগছেন তিনি।  চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি।  শীর্ষেন্দুর করোনা আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন সমরেশ মজুমদার, প্রচেত গুপ্ত।

 

সূত্রঃ যুগান্তর