নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে মহানগর ছাত্র শিবিরের সভাপতিসহ ৩১ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ১৭ জন ওয়ারেন্টভূক্ত আসামী রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও রাজপাড়া থানার সিনিয়র পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতদের মধ্যে জামায়াত-শিবির নেতাকর্মীরা হলেন, নগর শিবিরের সভাপতি জসিম উদ্দিনকে বড় বনগ্রাম এলাকা থেকে ১ টি বন্দুকসহ, হুসেন আলীকে (২৬) মোহনপুরের চন্দ্রপাড়া হাটরা এলাকা থেকে ও আবু হাসানকে (৪৬) নগরীর বারো রাস্তার মোড় ছোটবনগ্রাম এলাকা থেকে আটক করা হয়।

মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এর মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১৫ জন, রাজপাড়া থানা ৮ জন, মতিহার থানা ৫ জন, শাহমখদুম থানা ২ জন ও ডিবি পুলিশ ১ জনকে আটক করেছে। এর মধ্যে ১৭ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৩ জন জামায়াত-শিবির, ৩ জন মাদক ব্যবসায়ী, ৮ জন অন্যান্য ও মাদকসেবী আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স/শ









