রাজশাহীর খবর

রামেক হাসপাতাল থেকে ৩ রিপ্রেজেন্টটিভ আটক

নিউজ ডেস্ক২৬ জুলাই ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ওষুধ কোম্পানীর তিন রিপ্রেজেন্টটিভকে আটক করেছে পুলিশ।দুপুর দেড়টার দিকেতাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন, ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের আবদুল হামিদ (৩২) ও গিয়াস উদ্দিন (৩০) এবং ডেলটা ফার্মাসিউটিক্যালসের শুকুর ওয়াজ মাহমুদ (৩৩)।

 

রামেক হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে হাসপাতালের একজন চিকিৎসকের সঙ্গে দেখা করতে ওয়ার্ডের ভেতর ঢুকে পড়েন। কিন্তু ওই সময় চিকিৎসকদের সঙ্গে রিপ্রেজেন্টটিভদের সাক্ষাত নিষিদ্ধ থাকায় তাদের আটক করে হাসপাতাল পরিচালকের কাছে নিয়ে যাওয়া হয়।

 

পরে আটককৃতদের হাসপাতাল পুলিশ বক্সে সোপর্দ করার নির্দেশ দেন পরিচালক।

স/শ