নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪৩ হাজার ২০০ লিটার চোলাই মদসহ আটক তিন মাদক ব্যবসায়ীকে কারাদ- প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত রাজশাহীর পুঠিয়া থানার থানাধীন ভরুয়াপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। র্যাব-৫ রাজশাহীর রেলওয়ে কলোনী ক্যাম্পের একটি অপারেশন দল এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরীফ আশিক রহমান এ অভিযানের নেতৃত্বে ছিল। অভিযান শেষে সব চোলাই মদ ধ্বংস করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, পুঠিয়ার ভরুয়াপাড়া গ্রামের আলিমুদ্দীনের ছেলে মাদক ব্যবসায়ী আব্দুল হালিম (৫৯), মাহেন্দ্রা গ্রামের মৃত এমাজ উদ্দীনের ছেলে ইদ্রিস আলী (৪৫) ও স্বরুপনগর গ্রামের মৃত সামীর হালদারের ছেলে আনসার আলী (৫২)।
র্যাব জানায়, পুঠিয়ার ভরুয়াপাড়া এলাকায় বেশ কিছু দেশীয় চোলাই মদের কারখানা তৈরী হয়েছে এবং কারখানা থেকে রাজশাহীসহ এই অঞ্চলের বিভিন্ন স্থানে মদ সরবরাহ করা হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৪৩ হাজার ২০০ লিটার চোলাই মদসহ আটক তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এরপর তাদের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় জব্দ করা সব চোলাই মদ জনসম্মুখে ধ্বংস করা হয়।
স/মি









