সদ্য প্রকাশিত
যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন
আন্তর্জাতিক

নিখোঁজ মালয়েশীয় বিমানের অনুসন্ধান স্থগিত করায় আরোহীদের পরিবারের ক্ষোভ

নিউজ ডেস্ক১৭ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
নিখোঁজ মালয়েশীয় বিমানের অনুসন্ধান স্থগিত করায় আরোহীদের পরিবারের ক্ষোভ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তিন বছর আগে নিখোঁজ হওয়া মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-৩৭০ বিমানের অনুসন্ধান স্থগিত করায় আরোহীদের পরিবারবর্গ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।

 

২০১৪ সালের মার্চে ২৩৯ জন আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে মালয়েশীয় বিমানটি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। ধারণা করা হয়, বিমানটি হয়তো ভারত মহাসাগরের দক্ষিণ অংশে বিধ্বস্ত হয়েছে। বিমানটির পরিণতি সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত করে কোনও তথ্য পাওয়া না গেলেও বিভিন্ন দ্বীপ এলাকায় মাঝে মাঝেই সম্ভাব্য ধ্বংসাবশেষ প্রাপ্তির খবর বিশেষজ্ঞদের আশাবাদী করে তুলেছিল। এ পর্যন্ত বিমানটির সম্ভাব্য ২০টি ধ্বংসাবশেষের সাতটি ওই বিমানটির ছিল বলে নিশ্চিত করা হয়েছে।

 

মঙ্গলবার (১৭ জানুয়ারি) অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও চীনের পক্ষ থেকে সম্মিলিতভাবে দেওয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘ভারত মহাসাগরের ১ লাখ ২০ হাজার বর্গ কিলোমিটারেরও বেশি এলাকায় নিষ্ফল অভিযানের পর দুঃখের সঙ্গে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তবে ভবিষ্যতে বিমানটির ধ্বংসাবেশেষের ব্যাপারে নতুন তথ্য পাওয়া যাবে বলে আশাবাদ প্রকাশ করা হয় ওই বিবৃতিতে।

 

তবে বিমানের আরোহীদের পরিবার অনুসন্ধান বন্ধের সিদ্ধান্তকে ‘দায়িত্বহীন আচরণ’ বলে উল্লেখ করেছেন। ওই বিমানের আরোহীদের পরিবার ‘ভয়েস-৩৭০’ নামে একটি সংগঠন গড়ে তুলেছেন। ওই সংগঠন থেকে অনুসন্ধান অভিযান আরও বিস্তৃত করার দাবি জানানো হয়। ভয়েস-৩৭০ বলছে, ‘এটা বিমানের ওই আরোহীদের প্রতি এক অবশ্যম্ভাবী দায়িত্ব।’

 

ভয়েস-৩৭০-এর দাবি, যেখানে অনুসন্ধান চালানো হয়, তা উত্তর দিকে আরও ২৫ হাজার বর্গকিলোমিটার বাড়ানো দরকার। অস্টেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো গত ডিসেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে একই মতামত জানিয়েছিল।

সূত্র: বাংলা ট্রিবিউন