সদ্য প্রকাশিত
যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন
আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ১৮০ জনের সলিল সমাধি

নিউজ ডেস্ক১৭ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ১৮০ জনের সলিল সমাধি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ১৮০ জনের সলিল সমাধি হয়েছে বলে ওই ঘটনায় বেঁচে যাওয়াদের বরাতে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত শনিবার (১৪ জানুয়ারি) লিবিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় প্রাথমিক ৪ জনের প্রাণহানির খবর জানা যায়। সে সময় বলা হয়, এতে শতাধিক নিখোঁজ রয়েছেন।

 

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ও অভিবাসীদের মানবাধিকার নিয়ে কাজ করা সংস্থা আইওএম এ বিষয়ে তথ্য-উপাত্তের ভিত্তিতে জানায়, ত্রিপানির সিসিলিয়ান পোর্ট এলাকায় সোমবার (১৬ জানুয়ারি) দুর্ঘটনায় বেঁচে যাওয়া চারজনের সঙ্গে কথা হয়। তাদের কাছ থেকে নৌকাডুবির বিষয়ে বিস্তারিত ‍জানা যায়। যেখানে দুইজন ইরিত্রীয় ও দুইজন ইথিওপিয়ান।

 

বেঁচে যাওয়া অভিবাসী প্রত্যাশীরা জানান, কাঠের তৈরি নৌকায় শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে তারা লিবিয়া উপকূল থেকে রওনা দেন। নৌকাটিতে ১৮০ জনের বেশি লোক ছিলো। যারা সবাই পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক।

 

সমুদ্রে পাঁচ ঘণ্টা যাওয়ার পর হঠাৎ নৌকা থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে যায়, এরপর নৌকাটি সমুদ্রের ঢেউয়ের সঙ্গে চলতে থাকে। একপর্যায়ে নৌকাটি সাগরে ধীরে ধীরে ডুবে অন্তত ১৮০ জনের সলিল সমাধি হয়।

 

বেঁচে যাওয়া ওই চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।

সূত্র: বাংলা নিউজ