সদ্য প্রকাশিত
যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন
আন্তর্জাতিক

ব্রিটেন ইউরোপিয় ইউনিয়নের একক বাজার থেকে বেরিয়ে আসবে: টেরিজা মে

নিউজ ডেস্ক১৭ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
ব্রিটেন ইউরোপিয় ইউনিয়নের একক বাজার থেকে বেরিয়ে আসবে: টেরিজা মে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে বলেছেন, যুক্তরাজ্যে ‘কোনভাবেই’ ইউরোপিয় ইউনিয়নের একক বাজারে থাকতে পারে না, কারণ এর অর্থ হবে “ইইউ থেকে একদমই বেরিয়ে না যাওয়া”।

 

তবে তিনি প্রতিশ্রুতি দেন যে ইউরোপিয় দেশগুলোর সাথে ‘যতটা সম্ভব মুক্ত বাণিজ্যের’ চুক্তি করা হবে এবং বিশ্বের অন্যান্য দেশের সাথেও নতুন করে বাণিজ্য চুক্তি করা হবে।

 

একইসাথে যুক্তরাজ্য এবং ইউরোপিয় ইউনিয়নের মধ্যে সর্বশেষ যে চুক্তিটি হবে তার ওপর সংসদ ভোটদান করবে বলেও জানান টেরিজা মে।

 

তবে বিরোধী লেবার পার্টি বলছে, প্রধানমন্ত্রীর পরিকল্পনায় “বড় ধরণের বিপদ” রয়েছে।

 

মিসেস মে তার বহু প্রতীক্ষিত বক্তব্যে ব্রেক্সিট দেনদরবারে যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ বিবেচনাগুলো তুলে ধরেন।

 

তিনি বলেন, একক বাজারে থাকার অর্থ হবে ইইউ-এর নিয়মকানুন মেনে নেয়া, অথচ সেই আইন তৈরিতে ব্রিটেনের কোন ভূমিকাই থাকবে না।

 

তবে তিনি বলেন, ইইউ-এর সাথে তিনি শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি করতে চান এবং তিনি আশাবাদী যে দুই পক্ষের স্বার্থ বিবেচনা করেই চুক্তিতে পৌছানো যাবে।

 

ব্রিটেন নিজেদের অভিবাসন নীতি তৈরির ক্ষমতা নিজেদের হাতেই পুনরায় নেবে বলে মন্তব্য করেন তিনি।

 

টেরিজা মে বলেন, যদিও ইইউ-কে আর বড় অংকের অর্থ দেবে না ব্রিটেন, তবে ব্রিটেন যেসব প্রকল্পের অংশ হতে চায় সেখানে তারা অংশ নেবে।

সূত্র: বিবিসি বাংলা