সদ্য প্রকাশিত
যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন
আন্তর্জাতিক

ইউটিউব দেখে সন্তানদের জন্য বাড়ি বানালেন মা!

নিউজ ডেস্ক১৭ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
ইউটিউব দেখে সন্তানদের জন্য বাড়ি বানালেন মা!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এবার ইউটিউবে টিউটোরিয়াল দেখে নিজের সন্তানদের জন্য বাড়ি বানালেন যুক্তরাষ্ট্রের এক নারী। তাঁর নাম কারা ব্রুকিনস।

 

পারিবারিক সহিংসতার শিকার হওয়ার পর নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নেন কারা ব্রুকিনস। এ জন্য তিনি ও তাঁর চার সন্তানের জন্য আলাদা একটি বাড়ি নির্মাণ করার সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত তিনি সফল হয়েছেন। সন্তানদের জন্য পাঁচ বেডরুমের একটি বাড়ি তৈরি করেছেন ব্রুকিনস।

 

বাড়িটি তৈরি করতে তিনি ইউটিউবের সাহায্য নিয়েছেন। দীর্ঘদিন ইউটিউবে শত শত বাড়ি নির্মাণের বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও দেখে তিনি নিজের সন্তানদের নিয়ে বাড়ি বানিয়েছেন।

 

বাড়ি বানানোর পর ব্রুকিনস তাঁর ব্লগে লিখেছেন,‘যখন আমি বাড়ি নির্মাণের পরিকল্পনা করছিলাম, তখন সবাই আমাকে পাগল ভেবেছিল। আমি যখন একা থাকতাম, সেটি আমাকে খুব আঘাত করত।’

ব্রুকিনস আরো লিখেছেন, ‘ভয়, অনিশ্চয়তার মধ্যে থেকে আমি শুধু একটি পথই দেখতে পেয়েছি। আর তা হলো আমাদের সামনে বড় কিছু করতে হবে। আমি এক মিনিটের জন্য এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম না, যে আমরা কী করছি।’

 

বাড়িটি নির্মাণের জন্য ব্রুকিনসকে ক্ষুদ্রঋণ নিতে হয়েছে। ঋণের সেই টাকা দিয়ে তিনি এক একর জমি কিনে বাড়িটি বানিয়েছেন।

 

ওই নারী তাঁর ওয়েবসাইটে লিখেছেন, ‘যখন আমরা ঠেলাগাড়িতে কংক্রিট মেশাচ্ছিলাম, তখন আমাদের পায়ের আঙুল জমে যাচ্ছিল। আর সেগুলো বাউন্ডারির ওপরে তোলার সময় আমাদের পেশিগুলো ভীষণ ব্যথা করছিল।’

 

বাড়িটি বানানোর পর ব্রুকিনস এখন মানুষের কাছে সাক্ষাৎকার দিচ্ছেন। তাঁকে কে উৎসাহিত করেছিল এবং কীভাবে একটি পরিবার এমন একটি বাড়ি বানাতে পারে তা নিয়ে স্মৃতিকথাও লিখছেন ব্রুকিনস।

সূত্র: এনটিভি