সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
শিল্প ও সাহিত্য

“জ্যৈষ্ঠের কাঁঠালে ওপাড়ার দূরন্তরা মাখে গোঁফে তেল “

নিউজ ডেস্ক৩০ সেপ্টেম্বর ২০২১১ মিনিট পড়া
“জ্যৈষ্ঠের কাঁঠালে ওপাড়ার দূরন্তরা মাখে গোঁফে তেল “

 

রফিকুল ইসলাম

পৌষের বিকেলের হিমেল বাতাস, সেই বাতাসে ওড়ে মায়ের হাতের পিঠার ঘ্রান…

মাঘের কুয়াশামাখা হাড়কাঁপুনি ঠান্ডায় জুবুথুবু বাড়ির বিড়াল ছানা

শীতের সকালে খেজুর রসে ভেজা দাদির হাতের মুড়ি, ওহ কি দারুন।।

ফাল্গুনের ঝরা পাতা দিনে দেবদারুর বাগানে দূরন্ত কিশোরদের লাফালাফি

চৈত্রের খরতাপে দুপুরে মুখ লুকিয়ে রই তরুলতা

বসন্তের ফুল বাগানে কোকিল করে ডাকাডাকি।।

বৈশাখের ঝড়ে লুটিয়ে পড়েছে ধান, সেই ধানে নতুন স্বপ্ন দেখেন বাবা চাষি..

জ্যৈষ্ঠের কাঁঠালে ওপাড়ার দূরন্তরা মাখে গোফে তেল

গ্রীষ্মের পাকা আমে ছোট্ট সোনামনিদের নাক-মুখ মাখা-মাখি।।

আষাঢ়ে মেঘের গর্জন, ও গর্জনে ভীত রাখাল হাঁকায় গরুর পাল

শ্রাবনে মেঘ গুড় গুড়, অঝোরে বৃষ্টিতে হাবু-ডুবু খাল-বিল…

বর্ষায় নানীর হাতে খেতে মজা তাজা কৈ-এর ঝাল।।

ভাদ্রের তালপাকা গরম, এমন গরমে বাতির টিমটিমে আলোয় হাতে হাতে ঘুরে পাখা..

আশ্বিনের সকালটা ভেসে গেলো গহিনের বানে

শরৎ এলো বুক ফুলিয়ে, ও গাঁয়ের মেলায় যেতে নানার হাতে হাত রাখা।।

কার্তিকের সকালে দুমুঠো কড়কড়া ভাত মুখে ঠেলে লাঙ্গল কাঁধে দৌড়ায় চাষি…

অগ্রহায়নের নতুন ধানে ভরেছে এবার কৃষাণীর গোলা

হেমন্তের সন্ধ্যায় বৈঠক ঘরে হুঁকার টানে দাদার গলায় এলো কাশি।।

জেএ/এফ