সদ্য প্রকাশিত
যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন
আন্তর্জাতিক

অপহরণকারীদের বোমা মেরে উড়িয়ে দিতে বলেছেন দুতের্তে

নিউজ ডেস্ক১৭ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
অপহরণকারীদের বোমা মেরে উড়িয়ে দিতে বলেছেন দুতের্তে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে সমুদ্রে জেলেদের অপহরণকারীদের বোমা মেরে উড়িয়ে দিতে নৌবাহিনী ও কোস্টগার্ডকে নির্দেশ দিয়েছেন। রোববার রাতে নিজ শহর দাভাওতে এক অনুষ্ঠানে তিনি এ নির্দেশের কথা জানিয়েছেন।

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে জলদস্যুদের উৎপাত অনেক বেশি। প্রায়ই জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে জলদস্যুরা।

শনিবার রদ্রিগো দুয়ার্তে বলেন, ‘সাগরে অপহরণ ঠেকাতে দস্যুদের ওপর বোমা নিক্ষেপ করতে নৌবাহিনীর সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে । এমনকি দস্যুদের সঙ্গে যদি কোনও জিম্মি থাকে তবুও তারা পিছপা হবে না।’ এসব ঘটনায় সাধারণ জিম্মিদের মৃত্যুকে ‘সমান্তরাল ক্ষতি’ হিসাবে বিবেচনা করা হবে।

তিনি বলেন, ‘যদি সাগরে  দস্যুদের দেখা যায় এবং তারা পালানোর চেষ্টা করে, তবে বোমা মেরে তাদের উড়িয়ে দাও।’

এর আগে দুতের্তে বলেছিলেন, যারা সাগরপথে দস্যুতা করে, লোকজনকে অপহরণ করে তাদের ওপর বোমা মেরে উড়িয়ে দিতে তিনি ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াকে বলেছেন।

সূত্র: রাইজিংবিডি