সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
আন্তর্জাতিক

ছাত্রীদের গোসল করতে বাধ্য করাতো শিক্ষক

নিউজ ডেস্ক১৬ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
ছাত্রীদের গোসল করতে বাধ্য করাতো শিক্ষক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মেয়ে ছাত্রীদের প্রথমে জোর খাটিয়ে নগ্ন করে গোসল করানো ও পরে রাতে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক শিক্ষককে। ঘটনাটি ঘটেছে শনিবার ভারতের মহারাষ্ট্রের বীড় জেলায়।

 

জেলার শিরুর তালুকের বাসিন্দা এক সপ্তম শ্রেণির ছাত্রী ‘লেক লড়কি অভিযান’ নামে একটি সংস্থার কাছে চিঠি লিখে গোটা ঘটনা জানায়। তখনই বিষয়টি সামনে আসে। জানা যায়, কীভাবে একজন শিক্ষক নিজের সামনে ছাত্রীদের নগ্ন হয়ে গোসল করতে বাধ্য করেছে। এবং রাতে ছাত্রীদের সঙ্গে যৌন হেনস্থা করেন।

 

গত পাঁচ মাস ধরে এই ঘটনা চলছে বলেও ছাত্রীটি চিঠিতে জানিয়েছে। এই ঘটনা জানার পরই নাবালিকা ছাত্রীটির অভিভাবক তাকে স্কুল থেকে ছাড়িয়ে বিয়ে দিয়ে দিয়েছে বলেও জানা গেছে। অভিযোগ পেয়েই শিরুর পুলিশ শিশুদের উপরে যৌন নির্যাতন সম্পর্কিত পসকো আইনে মামলা দায়ের করেছে।

 
অভিযুক্ত শিক্ষক পলাতক জানিয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষককে খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করা হবে। আবাসিক এই স্কুলে মোট ১২০ জন ছাত্রছাত্রী থাকত। তারমধ্যে ৩৬ জন মেয়ে ছাত্রী ছিল। সপ্তম শ্রেণি পর্যন্ত ছেলেমেয়েদের থাকার জন্য আলাদা ব্যবস্থা ছিল বলেও জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুলে মোট ৮ জন পুরুষ শিক্ষক রয়েছে যাদের মধ্যে ২ জন করে ঘুরিয়ে-ফিরিয়ে স্কুলে থাকেন। তবে আশ্চর্যের, স্কুলে কোনও শিক্ষিকা বা নারী ওয়ার্ডেন নেই।