সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
শিল্প ও সাহিত্য

“কাকের মাংসে ঢেকুর তোলে কাক”

নিউজ ডেস্ক১৯ সেপ্টেম্বর ২০২১১ মিনিট পড়া
“কাকের মাংসে ঢেকুর তোলে কাক”

রফিকুল ইসলাম

শিমুল বাগানে প্রবাহিত হিম জলরাশি
রুটির সঙ্গে যুদ্ধের ময়দানে ভাতের দল
হরিণের ভয়ে গর্তে লুকিয়ে বনের রাজা
দরজার ঘরে শিকল পরায় মূর্খদের দল।
জামরুলের বাগানে ওড়ে কাঁঠালের সুগন্ধি
ঘরে বসে টাকার পাহাড়ে নন্দ দুলাল
ছাগলের বাচ্চার কণ্ঠে বাঘের হুঙ্কার
পাথুরে পাহাড়ের চোখ রক্তে লাল।
গোলপাতার বনে ওড়ে ভিষুভিয়াসের ছাই
কাকের মাংসে ঢেকুর তোলে কাক
গাধাদের পালে ঘুরে শিয়ালের দল
মনিষির কণ্ঠে ‘সব উচ্ছন্নে যাক’।