সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
আন্তর্জাতিক

ব্রেক্সিট একটা ‘বিশাল ব্যাপার’: ট্রাম্প

নিউজ ডেস্ক১৬ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
ব্রেক্সিট একটা ‘বিশাল ব্যাপার’: ট্রাম্প

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বেরিয়ে আসার বিষয়ে দেশটির জনগণের রায়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন ইউরোপীয় ইউনিয়নে জার্মানির কর্তৃত্ব রয়েছে। সংগঠনটি এখন পতনের দ্বারপ্রান্তে। ইইউ ইস্যুতে ব্রিটিশ জনগণের অবস্থান একটা স্মার্ট সিদ্ধান্ত, এটা একটা বিশাল ব্যাপার। টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের বাসভবন নিউ ইয়র্কের সুরম্য ট্রাম্প টাওয়ারে সাক্ষাৎকারটি নিয়েছেন যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নেতা ও দেশটির সাবেক বিচারমন্ত্রী মাইকেল গোভ।

 

ব্রেক্সিট বাস্তবায়নের পর যুক্তরাজ্যের সঙ্গে একটি  বাণিজ্য চুক্তিরও অঙ্গীকার করেন ট্রাম্প। গত বছরের গণভোটে ভোটাররা কেন ব্রেক্সিটের পক্ষে রায় দিয়েছে সেটার কারণ সম্পর্কেও তার ধারণা রয়েছে বলে জানান রিপাবলিকান পার্টির এই নেতা।

 

ট্রাম্পের ভাষায়, ‘আপনি ইউরোপীয় ইউনিয়নের দিকে তাকান। এটা আসলে জার্মানি। প্রকৃতপক্ষে এটা জার্মানির জন্য একটা বাহন। এজন্য আমি মনে করি যুক্তরাজ্যের বেরিয়ে আসাটা ছিল একটা খুবই স্মার্ট সিদ্ধান্ত। আমার বিশ্বাস অন্যরাও বেরিয়ে যাবে। আমার মনে হয়, একসঙ্গে থাকাটা খুব সহজ হবে না।’

 

ব্রেক্সিট বাস্তবায়নের পর খুব শিগগিরই যুক্তরাজ্যের সঙ্গে চুক্তি করা হবে বলে জানান ট্রাম্প। তার ভাষায়, ‘আমি যুক্তরাজ্যের বিশাল ভক্ত। দ্রুত একটা যথার্থ চুক্তির জন্য আমাদের কাজ করে যেতে হবে। এটা দুই পক্ষের জন্যই উত্তম হবে।’

 

এর আগে গত জুনে ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে আসাকে ‘চমৎকার বিষয়’ বলে মন্তব্য করেন ট্রাম্প। এমনকি গত অক্টোবরে ব্রিটেনের ব্রেক্সিটপন্থী রাজনীতিক নাইজেল ফারাজকে আনুষ্ঠানিকভাবে নিজের নির্বাচনি বিতর্কে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান ট্রাম্প।

সূত্র: বাংলা নিউজ