সদ্য প্রকাশিত
যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন
আন্তর্জাতিক

প্রথম বৈঠক পুতিনের সঙ্গেই করতে যাচ্ছেন ট্রাম্প!

নিউজ ডেস্ক১৫ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
প্রথম বৈঠক পুতিনের সঙ্গেই করতে যাচ্ছেন ট্রাম্প!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পর প্রথম বিদেশ সফর করবেন আইসল্যান্ডে। এখানে তিনি বৈঠক করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। আর ঐতিহাসিক এ বৈঠকটি হতে যাচ্ছে কয়েক সপ্তাহের মধ্যেই। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শীতলযুদ্ধের সময় ১৯৮৬ সালে  সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের সঙ্গে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি করতে আইসল্যান্ডের রাজধানী রিখজাভিকে বৈঠক করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান। প্রায় তিন দশক পর রুশ ও মার্কিন প্রেসিডেন্টের ঐতিহাসিক বৈঠকের সাক্ষী হতে যাচ্ছে আইসল্যান্ড।

সানডে টাইমস জানিয়েছে, বৈঠকে ক্রেমলিনের সঙ্গে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক পুনঃবিন্যাস এবং পরমাণু অস্ত্র সীমিতকরণে চুক্তির বিষয়ে আলোচনা হবে। এছাড়া রাশিয়ার ওপর থেকে পশ্চিমা অবরোধ সরিয়ে নেয়ার বিষয়েও আলোচনা হবে ।

এর আগে শনিবার ট্রাম্প বলেছিলেন, ক্রেমলিন যদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করে এবং এ ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে কাজ করতে আগ্রহী হয়, তাহলে রাশিয়ার ওপর থেকে অবরোধ প্রত্যাহারের বিষয়টি তিনি ভেবে দেখবেন। তিনি বলেছেন, ‘আমি বুঝতে পারছি তারা (রাশিয়ানরা) আমার সঙ্গে দেখা করতে আগ্রহী। আর এটা আমার জন্য বেশ উত্তম।’

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের ওয়েবসাইট হ্যাকের মাধ্যমে রাশিয়া প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল বলে গত মাসে অভিযোগ করেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। গত সপ্তাহে গোয়েন্দাদের কাছ থেকে পাওয়া প্রতিবেদনের বরাত দিয়ে কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছিল, রাশিয়ার কাছে ট্রাম্পের গোপনীয় ও স্পর্শকাতর কিছু তথ্য রয়েছে। আর এগুলো দিয়ে ট্রাম্পকে জিম্মি করে কার্য উদ্ধার করতে চায় রাশিয়া। তবে ট্রাম্প এ অভিযোগ অস্বীকার করেছেন এবং এ ধরণের সংবাদ সরবরাহের জন্য মার্কিন গোয়েন্দাদের তীব্র সমালোচনা করেছেন তিনি।

সূত্র: রাইজিংবিডি