সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
শিল্প ও সাহিত্য

“বানরের বাচ্চারা শেখায় সাঁতার”

নিউজ ডেস্ক১৩ সেপ্টেম্বর ২০২১১ মিনিট পড়া
রফিকুল ইসলাম
বুকের পাঁজরে পোড়া রক্ত
বেড়ালের বাচ্চারা বলে হাম্বা
দুধের সাগরে কুমিরের দল
হিজলের চোখে কষ্টের কান্না।
জীবনের জলকেলিতে ডাহুকের হানা
বানরের বাচ্চারা শেখায় সাঁতার
পাহাড়ের বুকে জ্বলে সাগরের ঢেউ
কাঁঠালের শেকড়ে মানবতার দ্বার।
কলমের রক্তে সততার বাণী
সেগুনের বনে ঘুরে হায়ানা
পদ্মার জলে ঘুরে কোকিলের ছা
সময়ের বুকে মেলে স্বপ্নের ডানা।
আমলকির গাছে মৌমাছিদের হানা
শুয়রের বাচ্চারা করে নালিশ
শেয়ালের বউয়ের কপালে লাল টিপ
ময়ূরের কান্নায় পোড়ে বালিশ।
সাগরের গভীরতায় কুকরের হাসি
গোলপাতার বনে ঘুরে চিল
কাঠুরের হাতে উড়ে বিজয়ের পতাকা
পর্বতের সামনে ভাসে আকাশ নীল।